বোয়ালমারী উপজেলা উপজেলা

আয়তন: ২৭২.৩৫ বর্গকিলোমিটার

বোয়ালমারী উপজেলা
জুম করতে ক্লিক করুন

বোয়ালমারী উপজেলা পরিচিতি

 বোয়ালমারী উপজেলার সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঐতিহাসিক স্থানের নাম সাতৈর। ৭ শত বছর পূর্বে এই সাতৈর অঞ্চলে বহু আউলিয়া দরবেশের বসবাস ছিল। সাতৈর নামকরনের মধ্যে এর একটি স্বচ্ছ ইঙ্গিত পাওয়া পাওয়া যায়। শাহ-হে-তুর একটি ফারসি শব্দ। এর অর্থ গুলির পাহাড়। এ শাহ-হে-তুর শব্দটির তুর কালক্রমে লোকমুখে প্রচলিত হতে হতে সাতৈর নামে পরিবর্তন হয়েছে। এখানে নির্মিত হয়েছে ঐতিহাসিক একটি মসজিদ এবং আশে পাশে ১২ জন আউলিয়া দরবেশের মাজারও রয়েছে। এঁরা হলেন- হযরত শাহ কলিমুল্লাহ, হযরত শাহ লালা, হযরত শাহ সুফি শাহ আলী ছওরী, হযরত শাহ সুফি হাক্কানী, হযরত শাহ জালাল বাগদাদী, হযরত শাহে জায়েদ বাগদাদী, হযরত শাহ ময়েজ উদ্দিন তেগ বোরহান ইয়ামেনী, হযরত শাহ বোখারী বাগদাদী (রঃ) হযরত শাহ বুটটি বাগদাদী। সম্ভবত ঐতিহাসিক সাতৈর মসজিদটি ঐ সময় নির্মিত হয়।

 

বোয়ালমারী উপজেলার উত্তরে মধুখালী উপজেলা, দক্ষিণে আলফাডাঙ্গা ও কাশিয়ানী উপজেলা, পূর্বে নগরকান্দা ও ফরিদপুর সদর উপজেলা, পশ্চিমে মাগুরার মোহাম্মাদপুর ও আলফাডাঙ্গা উপজেলা।

বোয়ালমারী উপজেলায় ১ টি পৌরসভা এবং ১০ টি ইউনিয়ন রয়েছে।

এ উপজেলার প্রধান নদী মধুমতি । এছাড়া কাগদী বিল নামে একটি বিল রয়েছে।

উপজেলার অন্যান্য তথ্যসমূহ

বিজ্ঞাপন