প্রিয় ফরিদপুর.কম-এ যোগ দিন
ইতিমধ্যে একাউন্ট আছে? লগইন করুন
প্রিয় ফরিদপুর (www.priofaridpur.com) ওয়েবসাইটে আপনাকে স্বাগতম। এই ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি নিচে উল্লিখিত শর্তাবলী মেনে নিচ্ছেন বলে গণ্য হবে। অনুগ্রহ করে শর্তগুলো মনোযোগ দিয়ে পড়ুন। আপনি যদি এই শর্তাবলীতে সম্মত না হন, তবে ওয়েবসাইটটি ব্যবহার করা থেকে বিরত থাকুন।
এই ওয়েবসাইটটি মেধা বিকাশ, কুইজ প্রতিযোগিতা এবং ফরিদপুর জেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য ও সেবা প্রদানের উদ্দেশ্যে তৈরি।
ওয়েবসাইট কর্তৃপক্ষ যেকোনো সময় কোনো পূর্ব নোটিশ ছাড়াই এই শর্তাবলী পরিবর্তন, পরিবর্ধন বা সংশোধন করার অধিকার সংরক্ষণ করে।
কুইজ প্রতিযোগিতা এবং পয়েন্ট সিস্টেমে অংশ নেওয়ার জন্য ব্যবহারকারীকে সঠিক তথ্য (নাম, মোবাইল নম্বর, ইমেইল ইত্যাদি) দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং গোপনীয়তা রক্ষার সম্পূর্ণ দায়বদ্ধতা ব্যবহারকারীর।
কোনো ব্যবহারকারী যদি ভুয়া তথ্য বা অন্যের তথ্য ব্যবহার করে অ্যাকাউন্ট তৈরি করেন, তবে কর্তৃপক্ষ সেই অ্যাকাউন্টটি স্থায়ীভাবে নিষ্ক্রিয় (Deactivate/Block) করার অধিকার রাখে।
প্রতিটি কুইজ সেশনের জন্য নির্ধারিত নিয়মাবলী (সময়, ফি) পেজে উল্লেখ থাকবে। কুইজ শুরুর পূর্বে নিয়মগুলো ভালো করে পড়ে নেওয়া ব্যবহারকারীর দায়িত্ব।
কুইজ চলাকালীন কোনো প্রকার অসদুপায় অবলম্বন (যেমন: একই সাথে একাধিক ডিভাইস ব্যবহার, স্ক্রিপ্ট বা বোট ব্যবহার) করা সম্পূর্ণ নিষিদ্ধ।
একটি কুইজ সেশনে একজন ব্যবহারকারী কেবল একবারই অংশগ্রহণ করতে পারবেন।
আমাদের পয়েন্ট সিস্টেমটি ব্যবহারকারীদের মেধা এবং সক্রিয়তার ওপর ভিত্তি করে পরিচালিত হয়।
অর্জিত পয়েন্টের হিস্টেব ব্যবহারকারী তার ড্যাশবোর্ড থেকে দেখতে পারবেন।
পয়েন্ট বা মেধা তালিকায় কারচুপি প্রমাণিত হলে অর্জিত পয়েন্ট বাতিল করা হবে এবং ব্যবহারকারীকে পরবর্তী সকল প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা হতে পারে।
কুইজের ফলাফল বা বিজয়ী নির্ধারণে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
যদি কোনো কুইজ সেশনে অংশগ্রহণের জন্য নির্দিষ্ট ফি (100/- টাকা বা সমপরিমাণ) নির্ধারণ করা থাকে, তবে ব্যবহারকারীকে তা সঠিক পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পরিশোধ করতে হবে।
কারিগরি ত্রুটি বা অন্য কোনো বৈধ কারণ ছাড়া কুইজের প্রবেশ ফি অফেরতযোগ্য (Non-refundable)।
প্রিয় ফরিদপুর ওয়েবসাইটে প্রকাশিত সকল কন্টেন্ট, লোগো, গ্রাফিক্স, কুইজের প্রশ্ন এবং কোড বা ডিজাইন মেধা সম্পত্তি আইন দ্বারা সুরক্ষিত।
কর্তৃপক্ষের লিখিত অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো কন্টেন্ট বা তথ্য বাণিজ্যিক উদ্দেশ্যে কপি, রি-প্রোডিউস বা অন্য কোথাও ব্যবহার করা যাবে না।
ব্যবহারকারীরা নিম্নলিখিত কাজগুলো থেকে বিরত থাকতে বাধ্য থাকবেন:
ওয়েবসাইটের কোনো ক্ষতি সাধন করা বা হ্যাকিংয়ের চেষ্টা করা।
সাইটের কোনো সিকিউরিটি ফিচার বা সোর্স কোড পরিবর্তন করার চেষ্টা করা।
কুইজের ফলাফল বা সিস্টেমকে প্রভাবিত করার জন্য কোনো থার্ড-পার্টি সফটওয়্যার ব্যবহার করা।
ইন্টারনেট সংযোগের ত্রুটি, সার্ভার ডাউন বা কোনো কারিগরি সমস্যার কারণে কুইজে অংশগ্রহণ ব্যাহত হলে বা পয়েন্ট যোগ না হলে প্রিয় ফরিদপুর কর্তৃপক্ষ দায়ী থাকবে না। তবে যেকোনো টেকনিক্যাল সমস্যা সমাধানে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।