পল্লীকবি জসীম উদদীনের বাড়ি

পল্লীকবি জসীম উদদীনের বাড়ি

অম্বিকাপুর, ফরিদপুর সদর, ফরিদপুর দেখা হয়েছে: 6 বার আপডেট: 27 Mar, 2026

ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর রেলষ্টশনের উত্তরে কুমার নদীর দক্ষিণে গোবিন্দপুর গ্রামে পল্লী কবি জসীম উদদীনের বাড়ী। বাড়ীতে ০৪টি পুরাতন টিনের ঘর চার চালা ঘর রয়েছে। কবির ব্যবহ্নত বিভিন্ন জিনিসপত্রাদি ঘরে সংরক্ষিত রয়েছে। কবির বিভিন্ন লেখা বাড়ীর চত্ত্বরে প্রদর্শন করা আছে। বাড়ীর পূর্ব ও পশ্চিমে পোর্শিদের বসতবাড়ী এবং দক্ষিণে ছোট একটি পুকুর রয়েছে। বাড়ীর উত্তরে কবির কবর স্থান। কবর স্থানের পাশ্বেই পাকা রাস্তা ও কুমার নদী আছে।

কবি ১৪-০৩-১৯৭৬ খ্রিঃ হতে ডালিম গাছের তলে চির নিদ্রায় শায়িত হয়েছেন। পুরো পারিবারি কবর স্থানটি রাস্তা থেকে উচু এবং পাকা করা, কবরের চতুর্দিকে গ্রীলের বেষ্টুনী রয়েছে। এই কবরে কবি ছাড়াও যারা রয়েছেন তাদের তালিকা নিচে দেওয়া হলো-

১। কবির পিতা- আনছার উদ্দিন মোল্লা ( মৃত্যুঃ ২৬-১১-১৯৪৩) ।

২। কবির মাতা- আমেনা খাতুন (রাঙ্গা ছোটু) (মৃত্যুঃ ১৫-১০-১৯৫৩)। 

৩। কবি পত্নী - বেগম মমতাজ জসীম উদ্দিন (মৃত্যুঃ ১৪-০১-২০০৬)

৪। বড় ছেলে - কামাল আনোয়ার (হাসু) ( মৃত্যুঃ ০৩-০৬-১৯৯০ )

৫। বড় ছেলের স্ত্রী - জরিনা ( মৃত্যুঃ ৩০-০৬-১৯৬৩)

৬। কবির বড় ভাই- আলহাজ্ব মফিজ উদ্দিন মোল্লা (মৃত্যুঃ ১৪-৪-১৯৬৩)।

৭। কবির সেজো ভাই- সাঈদ উদ্দিন আহম্মদ মোল্লা (মৃত্যুঃ ২৪-৩-১৯৭৫)।

৮। কবির ছোট ভাই- প্রফেসর নুুরুদ্দীন আহম্মদ ( মৃত্যুঃ ০১-০৭-১৯৬৪)।

৯। কবির ছোট বোন- নুরুন নাহার (সাজু) ( মৃত্যুঃ ১০-১১-১৯৫০)

১০। কবির নাতিন - আসিফ ( মৃত্যুঃ ৩০-০৩-১৯৮০)

১১। কবির সেজো ভাইয়ের মেয়ে - মোসাঃ হোসনে আরা (দোলন) (মৃত্যুঃ ২৪-৪-১৯৭৩)

১২। কবির সেজো ভাইয়ের নাতনী - মনজুরু শাহরী (চাদনী) ( মৃত্যুঃ ০৮-৬-২০০৭)


এই ঐতিহাসিক স্থানটি অন্যদের সাথে শেয়ার করুন